×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-২১
  • ৩৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ জুন দিন ধার্য করেছেন আদালত। এ বিস্ফোরণে ২৪ জনের প্রাণহানি ঘটে।
রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডের একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে ২৪ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেওয়াল ভেঙে যায়। এছাড়া ভয়াবহ এ বিস্ফোরণে ভবনের ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে। এ সময় ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্থ হয়।
এ ঘটনায় বংশাল থানায় অবহেলার অভিযোগ এনে মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। মামলার পর ভবনের মালিক দুই ভাই ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার দেখানো হয়। এরপর তাদের রিমান্ডে নেওয়া হয়। স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে এবং ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat