×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৭
  • ৩৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই ধাপে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল।
আসন্ন বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। আজ বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপাক্ষীক সিরিজের সূচি ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ-আফগানিস্তান। টেস্ট শেষে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানিস্তান। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা।
ভারতের বিপক্ষে সিরিজ শেষে পহেলা জুলাই আবার বাংলাদেশে আসবে আফগানিস্তান। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। ম্যাচগুলো হবে যথাক্রমে- ৫, ৮ ও ১১ জুলাই।
ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল। সিলেটের মাটিতে ১৪ ও ১৬ জুলাই  অনুষ্ঠিত হবে দু’টি টি-টোয়েন্টি।
মূলত বাংলাদেশ সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু ভারতের বিপক্ষে খেলার জন্য একটি করে টেস্ট এবং টি-টোয়েন্টি বাতিল করার অনুরোধ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড । আফগানদের অনুরোধ মেনে সূচি করেছে বিসিবি।
সর্বশেষ গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো আফগানরা। আইসিসি সুপার লিগে অংশ ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলেও, টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
এখন পর্যন্ত মাত্র একবার টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের মাটিতে হওয়া ঐ টেস্টে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি :
১৪ জুন : একমাত্র টেস্ট, মিরপুর
৫ জুলাই : প্রথম ওয়ানডে, চট্টগ্রাম
৮ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, চট্টগ্রাম
১১ জুলাই : তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
১৪ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, সিলেট
১৬ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat