×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ১০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথম দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমের প্লে-অফ ও কোয়ালিফাইয়ার নিশ্চিত করলো বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
গতরাতে আইপিএলের ৬২তম ম্যাচে গুজরাট ৩৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। ১০১ রান করেন গিল। এ ম্যাচ হেরে যাওয়ায় প্লে-অফে উঠার সুযোগ শেষ হয়ে গেল হায়দারাবাদের।
আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আইপিএলের ইতিহাসে গিলের প্রথম সেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে গুজরাট। ৫৮ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন গিল। চলমান আইপিএলে ষষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন গিল।
জবাবে গুজরাটের দুই পেসার মোহাম্মদ সামি ও মোহিত শর্মার বোলিং তোপে ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হায়দারাবাদ। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের ৪৪ বলে ৬৪ রানের সুবাদে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় হায়দারাবাদ। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করে তারা। গুজরাটের সামি ২১ রানে ও মোহিত ২৮ রানে ৪টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন গিল।
১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করলো গুজরাট। সেই সাথে টেবিলের শীর্ষ দুই নিশ্চিত করে কোয়ালিফাইয়ারের টিকিট পেল হার্দিক পান্ডিয়ার দল। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থাকায় প্লে-অফে খেলার স্বপ্ন নসাৎ হলো হায়দারাবাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat