×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৪
  • ১৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।শনিবার রাতে ইউটিউবে প্রচারিত ভাষণে ইমরান খান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। একে ছিনিয়ে আনতে হয়। এর জন্যে ত্যাগ স্বীকার করতে হয়।’
তিনি সমর্থকদের প্রতি রবিবার দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রাখার এবং অবিলম্বে নির্বাচনের জন্যে বুধবার প্রচারণায় ফিরে আসার আহ্বান জানান।
তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করে আধা সামরিক বাহিনী। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পরই পাকিস্তান বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। পাকিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত নয়জন নিহত হয়।
শুক্রবার সুপ্রিম কোর্ট তার আটককে অবৈধ ঘোষণা করেন এবং জামিন দেন।
ইমরান খানকে গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি চার বছরেরও কম সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
গত বছরের নভেম্বরে তিনি যখন পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে প্রচারণা করছিলেন, তখন তার পায়ে গুলি করা হয়। তিনি এই ঘটনার জন্য একজন ঊর্ধ্বতন সেনা গোয়েন্দা কর্মকর্তাকে দায়ী করেছিলেন।
ইমরান খান পাকিস্তানের অত্যন্ত প্রভাবশালী সেনাবাহিনীর সমালোচনা করে আসছিলেন কয়েকমাস ধরেই। তিনি তার গ্রেফতারের জন্যেও সেনাপ্রধানকে দায়ী করে সাংবাদিকদের বলেছেন, একজন ব্যক্তি, সেনাপ্রধানই এই গ্রেফতারের জন্যে দায়ী।
এদিকে সেনাবাহিনী ইমরান খানের অভিযোগ অস্বীকার করে শনিবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভুলধারণা তৈরির বিষয়ে সতর্ক করেছে।
চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat