×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ৪৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সেক্টরাল ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ইউরোপীয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) অর্থনৈতিক ও বৈশ্বিক সমস্যা বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল হেলেনা কোনিগ নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন।
২০২৩ সালে নিজেদের অংশীদারীত্বের ৫০ বছর উদযাপন করতে পারায়  বাংলাদেশ এবং ইইউ সন্তোষ প্রকাশ করেছে এবং কৌশলগত ক্ষেত্রে সহযোগিতার জন্য খুব তাড়াতাড়ি অংশীদারী সহযোগিতা চুক্তি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। গত বছরের নভেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে অনুষ্ঠিত প্রথম রাজনৈতিক সংলাপের সময় যেমনটি সম্মত হয়েছিল।
উভয় পক্ষই ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ের অধীনে জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র শাসন, ডিজিটালাইজেশন এবং সাইবার নিরাপত্তা, জ্ঞান-উদ্ভাবন-অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat