×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ২৩৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা মঙ্গলবার একসাথে দেশটিতে ‘আইনের শাসন’ মেনে চলার আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটনে এক যৌথ বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আমরা শুধু নিশ্চিত করতে চাই যে পাকিস্তানে যা কিছু ঘটুক তা আইনের শাসন ও সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ।’
ব্লিঙ্কেনের সাথে কথা বলতে গিয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি উল্লেখ করেন যে, কমনওয়েথ সদস্য দেশ পাকিস্তানের সাথে ব্রিটেনের ‘দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক’ বজায় রয়েছে।
ক্লিভারলি বলেন, ‘আমরা পাকিস্তানে শান্তিপূর্ণ গণতন্ত্র দেখতে চাই। আমরা দেশটিতে আইনের শাসন মানা দেখতে চাই।’
উভয় পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিতভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এদিকে  ক্লিভারলি বলেন, তাকে পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবহিত করা হয়নি।
খান তার বিরুদ্ধে অগণিত মামলার একটিতে মঙ্গলবার ইসলামাবাদে এক আদালতে হাজিরা দেওয়ার সময় গ্রেফতার হন। বিশ্বের পঞ্চম জনবহুল দেশ পাকিস্তানের বেসামরিক প্রধানমন্ত্রী হিসেবে গত বছর তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
খানের সমর্থকরা সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এবং সহিংস কর্মকা- চালায়। ইমরান খান রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন করার চেষ্টা করে আসছেন। এদিকে লক্ষ্য করা যায় পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দেশটির সামরিক বাহিনীর একটি প্রভাব রয়েছে।
খান তাকে অপসারণে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অতীতে অভিযোগ করেছেন। এদিকে ওয়াশিংটন এ ব্যাপারে তাদের জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরি পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘আমরা আগেই বলেছি, কোন রাজনৈতিক প্রার্থী বা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat