×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘আশিকি ২’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেছেন ঠিক এক দশক আগে। ২০১৩ সালে বলিউডে পা রাখার পরে নিজেকে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন শ্রদ্ধা কাপুর। 
বক্স অফিসেও সাফল্য অর্জন করেছেন। চলতি বছরেই মুক্তি পেয়েছে তার ও রণবীর কাপুরের সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। লভ রঞ্জন পরিচালিত এই সিনেমা প্রেক্ষাগৃহের সাফল্যের পরে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তবে শুধু অভিনয়েই মাত করছেন না শ্রদ্ধা কাপুর। সম্প্রতি প্রকাশ্যে এলো তার অন্য একটি প্রতিভা। প্রিয় তারকার নতুন প্রতিভার নিদর্শন দেখে আপ্লুত ভক্তরাও।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জন্মসূত্রে ভারতীয় হয়েও দিব্যি গড়গড় করে বিদেশি ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন শ্রদ্ধা। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ফরাসি, ব্রিটিশ ও আমেরিকান ভঙ্গিতে ইংরেজি বলছেন শ্রদ্ধা।
ভিডিওর শুরুতেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তিনি নাকি একাধিক রকমের বিদেশি ভঙ্গিতে কথা বলতে পারেন? প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে ফরাসি ভঙ্গিতে কথা বলা শুরু করেন শ্রদ্ধা। কিছুক্ষণ ফরাসি ভঙ্গিতে কথা বলার পরে হঠাৎই আবার ব্রিটিশ ভঙ্গিমার আবির্ভাব। সেখানেও বেশিক্ষণ থেমে থাকেননি শ্রদ্ধা। তার পরে আবার আমেরিকার ভঙ্গিতে কথা বলা শুরু। কয়েক মিনিটের মধ্যে তিন রকমের ভঙ্গিতে নিজের পারদর্শিতা প্রমাণ করলেন ‘হাফ গার্লফ্রেন্ড’ খ্যাত অভিনেত্রী।
 শ্রদ্ধার এই প্রতিভা দেখে অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে, তিনি অভিনেতা শক্তি কাপুরের মেয়ে! অনেকে বলছেন এ বার তো আন্তর্জাতিক ছবি বা সিরিজে তার সুযোগ পাওয়া কেবল সময়ের অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat