×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে যারা জঙ্গিবাদ লালন করে তাদের সম্পর্কে তৃণমূল পর্যন্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সচেতন থাকতে হবে। 
তিনি বলেন, জনগণের অধিকার সংরক্ষণে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখা সরকারের দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনার চিহ্নিত শত্রু ও তাদের উত্তরাধিকারদের জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করতে হবে।
আজ বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত  ‘উপজেলা আইন-শৃংখলা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের প্রবেশপথ ও প্রতিষ্ঠানের ভিতর যাতায়াত নির্বিঘœ রাখতে স্কুল ও কলেজের সামনে সকল প্রকার অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করতে হবে। 
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া খেলা নির্মূলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
সাঁথিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চুসহ উপজেলা ভাইস-চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানগণ, উপজেলা ভিত্তিক সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat