×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৬
  • ১৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই ওপেনার নিশান মধুশকা ও অধিনায়ক দিমুথ করুনারত্নের জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ৪৯২ রানের জবাব দিচ্ছে স্বাগতিক শ্রীলংকা।
তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৩৫৭ রান করেছে শ্রীলংকা। ৯ উইকেট হাতে নিয়ে ১৩৫ রানে পিছিয়ে লংকানরা।
করুনারতেœ ১১৫ রানে আউট হলেও ১৪৯ রানে অপরাজিত আছেন মধুশকা। তার সাথে ৮৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিন নম্বরে নামা কুশল মেন্ডিস।
দ্বিতীয় দিনের চা-বিরতির পর নিজেদের প্রথম ইনিংস শুরু করে ১৮ দশমিক ১ ওভারে বিনা উইকেটে ৮১ রান করে শ্রীলংকা। মধুশকা ৪১ ও করুনারতেœ ৩৯ রানে অপরাজি ছিলেন।
তৃতীয় দিন শ্রীলংকা ইনিংসের ৪২তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নেন করুনারতেœ। ৪৮তম ওভারে সেঞ্চুরির দেখা পান মধুশকাও। তৃতীয় টেস্টেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন মধুশকা।
৪৯তম ওভারে দলীয় ২২৮ রানে করুনারতেœকে আউট করে শ্রীলংকার প্রথম উইকেটের পতন ঘটান আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার। ১৫টি চারে ১৩৩ বলে ১১৫ রান করেন করুনারতেœ।
করুনারতেœ ফেরার পর ক্রিজে মধুশকার সঙ্গী হন কুশল। দ্রুত রান তোলায় চেষ্টায় ৫৯ বলে টেস্ট ক্যারিয়ারের ১৮তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। নিজেদের ইনিংস বড় করার পথে ছিলেন মধুশকা ও কুশল। তবে ৭৭ ওভারের পর বৃষ্টি নামলে দিনের খেলার ইতি ঘটে।
১৮টি চার ও ১টি ছক্কায় ২৩৪ বলে ১৪৯ রানে অপরাজিত আছেন  মধুশকা। ৭টি চার ও ৫টি ছক্কায় ৯৬ বলে ৮৩ রানে অপরাজিত  কুশল। আয়ারল্যান্ডের ক্যাম্ফার ১টি উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat