×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৬
  • ১৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, রাশিয়া ইউক্রেনের ইতিহাস ও সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে। একটি জাদুঘরে ‘বর্বরোচিত’ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হওয়ার পর তিনি একথা বলেন। 
জেলেনস্কি উত্তর-পূর্বে ফ্রন্টলাইনের কাছাকাছি শহর কুপিয়ানস্কের একটি স্থানীয় ইতিহাস জাদুঘরে রশ হামলার  কথা জানিয়েছেন এবং তার সান্ধ্যকালীন ভিডিও ভাষণে হতাহতের এই আপডেট দিয়েছেন।
তিনি বলেন, ‘রাশিয়া এই হামলায় দুই নারীকে হত্যা করেছে। আহত হয়েছে ১০ জন। তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’
এর আগে, তিনি একজনের মৃত্যুর খবর দিয়েছিলেন। জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ‘একেবারে বর্বর পদ্ধতিতে ইউক্রেনীয়দের হত্যা করার’ এবং ‘আমাদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য সবকিছু করছে। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের জনগণ’ সবকিছুই ধ্বংস করতে চায়।
তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা গেছে সামরিক ইউনিফর্মের লোকদের একটি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এবং ভবনটির জানালাও ভেঙে গেছে।
তার ভিডিও ভাষণে তিনি বলেন, রাশিয়া মোট ৬০টিরও বেশি জাদুঘর ও গ্যালারি ধ্বংস করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat