×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের প্রথম দিকে দ্বিতীয় মেয়াদে তার দীর্ঘ প্রত্যাশিত প্রতিদ্বন্ধিতার ঘোষণা দিতে পারেন। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এবং সিএনএনসহ অনেকগুলো আউলেটের প্রতিবেদনে বলা হয়, বাইডেন একটি ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে তার পুন:নির্বাচন প্রচার শুরু করতে প্রস্তুত।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পরিবেশিত খবরে বলা হয়, মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হতে পারে।কারণ, ২০১৯ সালের এই দিন বাইডেন ২০২০ সালে তৎকালীন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন। যাই হোক, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এমন পরিকল্পনা এখনো চূড়ান্ত করা হয়নি এবং এটি স্থগিত হতে পারে।
খবরে বলা হয়, ৮০ বছর বয়সে ইতোমধ্যে ইতিহাসের সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দ্বিতীয় মেয়াদ শেষ করার সময় তার বয়স হবে ৮৬ বছর।
এদিকে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন পাওয়ার দৌঁড়ে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছে। তিনি মার্কিন ইতিহাসের অন্যমত বিভাজনমূলক নির্বাচন করেন। তার এগিয়ে থাকার মধ্যদিয়ে ফের এ সম্ভাবনা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat