×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৯
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দেশটি তাদের প্রথম ‘সামরিক গুপ্তচর স্যাটেলাইট’ তৈরির কাজ শেষ করেছে এবং তিনি এটির উৎক্ষেপণের জন্য সবুজ সংকেত দিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পিয়ংইয়ং কঠিন জ্বালানি চালিত একটি নতুন আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানানোর এক সপ্তাহ পর এ গুপ্তচর স্যাটেলাইট তৈরির কাজ শেষ করার খবর আসলো। আর এটি তাদের নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।
বিশ্লেষকরা বলেছেন,আইসিবিএম এবং মহাকাশ উৎক্ষেপণ সক্ষমতা উন্নয়নের মধ্যেই এটি উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, ‘এই এপ্রিলে নির্মিত এক নম্বর সামরিক গুপ্তচর স্যাটেলাইটটি নির্দিষ্ট একটি তারিখে উৎক্ষেপণ করা হবে তা নিশ্চিত করতে কিম মঙ্গলবার নির্দেশ দিয়েছেন।’
মঙ্গলবার উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শনকালে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন কক্ষপথে কয়েকটি গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে স্টাফদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ছবিতে দেখা যায় কিম তার মেয়েকে নিয়ে মহাকাশ সংস্থা পরিদর্শন করছেন।
২০২১ সালে কিমের দিকনির্দেশনা দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পগুলোর অন্যতম ছিল একটি সামরিক গুপ্তচর স্যাটেলাইট নির্মাণ।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat