×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৮
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডায় বুধবার থেকে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি সরকারি কর্মচারী ধর্মঘটে যাচ্ছে। মজুরি ও অন্যান্য দাবি নিয়ে সরকারের সাথে সমঝোতা না হলে তারা এ ধর্মঘট শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
তাদের ইউনিয়ন সূত্রে সোমবার এ কথা জানা গেছে।কানাডার রাজস্ব সংস্থাসহ ২০টিরও বেশি দপ্তরের এসব কর্মচারী ২০২১ সাল থেকে চুক্তি ছাড়াই কাজ করছে।তারা গত সপ্তাহে ধর্মঘটে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে।পাবলিক সার্ভিস এলায়েন্স অব কানাডার (পিএসএসি) ন্যাশনাল প্রেসিডেন্ট ক্রিস অ্যালওয়ার্ড বলেছেন, অন্যান্য কর্মচারীর মতো তারাও ন্যায্য মজুরি ও সুন্দর কর্মপরিবেশ চায়। আলোচনার টেবিলে কিছু অগ্রগতি হলেও আমাদের সদস্যরা অব্যাহতভাবে পিছিয়ে থাকায় হতাশ হয়ে পড়েছে।তিনি আরো বলেছেন, আমরা দু’বছর ধরে আলোচনা চালিয়ে যাচিছ। কর্মচারীরা আর অপেক্ষা করতে চায় না। তাই আমরা সময় বেঁধে দিয়েছি।মঙ্গলবার রাত নয়টার মধ্যে সমঝোতায় না পৌঁছানো গেলে বুধবার ১২টা এক মিনিট থেকে সাধারণ ধর্মঘট শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat