×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৮
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সচিব
নীলফামারী জেলায় আজ বিভিন্ন পুরাকৃর্তি ও প্রস্তাবিত প্রতœতত্ব জাদুঘর পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। 
আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী তিনি জেলার বিভিন্ন স্থান ঘুরে এসব পুরাকৃর্তি পরিদর্শন করেন।
তিনি আজ বেলা ১০টার দিকে জেলা সদরের বর্তমানে নীলসাগর হিসেবে পরিচিত বিরাট রাজার পুরাকৃর্তি বিন্না দিঘির প্রাচীন ঘাট পরিদর্শন শেষে সেখানে প্রস্তাবিত প্রতœতাত্বিক জাদুঘর পরিদর্শন করেন। 
এরপর তিনি ব্রিটিশ শাসনামলে স্থাপিত নীলকরদের নীলকুঠি, সংরক্ষিত পুরাকৃতি হাই ইংলিশ স্কুল (বর্তমানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়), জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত জাদুঘর পরিদর্শন কনেন।
এসময় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।  
সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, জেলা প্রশাসনের জাদুঘর ও বিন্না দীঘিতে প্রস্তাবিত প্রতœতত্ব জাদুঘর রয়েছে, এই দু’টিকে পূর্ণরূপ দিতে আমরা কাজ করছি। এছাড়া নীলফামারী উচ্চ বিদ্যালয়ের পুরানো লালভবন ও নীলকুঠিকেও সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।
পরিদর্শণ শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat