×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৮
  • ৩০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় টেনেসিতে বন্দুক নিয়ন্ত্রণের প্রতিবাদ করায় এক শেতাঙ্গকে বাদ দিয়ে অপর দুই কৃষ্ণাঙ্গ সংখ্যালঘু মার্কিন আইনপ্রণেতাকে বহিষ্কারের সমালোচনা করে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 
জয় তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্য আইনসভায় তৃতীয় একজন শ্বেতাঙ্গকে বহাল রেখে, অপর দুই সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ আইন প্রণেতাকে বহিষ্কার করা হয়েছে। এই হলো মার্কিনী  গণতন্ত্রের অবস্থা।” তিনি বলেন, “মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক গুচ্ছ ভন্ড ছাড়া আর কিছুই নয়।”   
এক সপ্তাহ আগে হাউস চেম্বারে বন্দুক নিয়ন্ত্রণের প্রতিবাদে সোচ্চার হওয়ার  জন্য টেনেসি’র রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস বৃহস্পতিবার জাস্টিন জোন্স ও তার সহকর্মী আইনপ্রণেতা জাস্টিন পিয়ারসন- এই দুই কৃষ্ণাঙ্গকে বহিষ্কার করেছে। গ্লোরিয়া জনসন নামের এক রিপাবলিকান  শ্বেতাঙ্গ আইনপ্রণেতাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন, যাকে বহিষ্কারের ভোটের মোকাবেলা করতে হয়েছে বটে, কিন্তু শেষ পর্যন্ত ভোটাভুটিতে সে উদ্যোগ ব্যর্থ হয়। তবে জাষ্টিন জোন্স পরে প্রতিশ্রুতি দেন যে তিনি তার ন্যাশভিল আসনের জন্য পুনরায় নির্বাচন করবেন। তিনি তার এই অপসারণকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন।   
রিপাবলিকানরা ৩০ মার্চ বন্দুক নিয়ন্ত্রণের প্রতিবাদে নেতৃত্ব দেওয়ার জন্য জোন্স এবং তার সহকর্মী ডেমোক্রেটিক সহকর্মী পিয়ারসনকে বহিষ্কার করার পক্ষে ভোট দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat