×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৪
  • ৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাজুবাদাম অত্যন্ত সুস্বাদু একটি বাদাম। এটি একটি অর্থকরি ফসল। এ গাছের বীজ থেকে চারা তৈরি করা হয়। বেলে দো আশঁ মাটি অথবা পাহাড়ের ঢালে কাজুবাদামের গাছ ভালো জন্মে। নানা গুণে ভরা এই বাদাম। নিয়ন্ত্রণে রাখে অনেক রোগ।

তাহলে চলুন কোন কোন সমস্যার সমাধান করে কাজুবাদাম এক নজরে দেখে নেওয়া যাক-

ডায়াবেটিস নিয়ন্ত্রণ

ডায়াবেটিসের জন্য সবসময় খাওয়া নিয়ে চিন্তা? খাওয়াদাওয়ায় একরকম লাগাম পরাতে হয়েছে? কাজুবাদাম খেলে কিন্তু এই সমস্যার সমাধান হবে সহজেই। কারণ রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে কাজুবাদাম। তাই ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে।

খাবার হজম করায়

খাবার ঠিকমতো হজম না হলে পেটের নানা রোগ হয়। কাজুবাদাম খাবার হজম করতে দারুণ সাহায্য করে। এর মধ্যে রয়েছে ফাইবার। নিয়মিত কাজুবাদাম খেলে পেটের সমস্যায় আর ভুগতে হবে না। এমনকি পেট পরিষ্কারও করবে ভালো ভাবে।

ওজন কমায়

ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করেন? এছাড়া খাবারে অনেক ছাঁটাই করেছেন? কাজুবাদাম কিন্তু অনায়াসে খেতে পারেন। এতে ওজন বাড়বে না, বরং কমবে। জানেনই তো বেশি ওজন শরীরের জন্য কতটা ক্ষতিকর। নানা রোগ শরীরের বাসা বাঁধে ওজন বেড়ে গেলে।

অ্যানিমিয়া

দেহে রক্তের পরিমাণ কমে গেছে? হিমোগ্লোবিনও কমে যাচ্ছে রক্তে? রক্তস্বল্পতার সমস্যায় বড় সমাধান কাজুবাদাম। নিয়মিত কাজুবাদাম খেলে আর এই সমস্যায় ভুগতে হবে না।

হাড় মজবুত করে

কাজুবাদামে রয়েছে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম। এই দুটি উপাদানই হাড়ের জন্য বেশ ভালো। ফলে প্রতিদিন যদি নিয়ম করে কাজুবাদাম খান, তাহলে আর হাড়ের দুর্বলতার ভয় থাকবে না। তো, এত গুণে সমৃদ্ধ যে কাজবাদাম, সেটিকে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতেই পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat