×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৩-৩০
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান বুধবার বলেছেন, তিনি মস্কো নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের জন্য একটি আপোষমূলক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং তিনি এর চারপাশে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়েছেন। খবর এএফপি’র।
দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত এ পারমানবিক কেন্দ্র নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে। গত বছর রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে সেখানে একের পর এক গোলাবর্ষণ করা হয়।
ইউরোপের বৃহত্তম এ কেন্দ্র এক ব্যাতিক্রমী পরিদর্শনকালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, তিনি কেন্দ্রটির ব্যাপারে একটি সমঝোতা খুঁজে পেতে কাজ করছেন যা মস্কো ও কিয়েভ উভয়ের জন্য ভাল হবে।
এ কেন্দ্রে মস্কো আয়োজিত এক প্রেস ট্যুর চলাকালে গ্রোসি সাংবাদিকদের বলেন, ‘আমি বাস্তবসম্মত বিভিন্ন প্রস্তাব ও পদক্ষেপ প্রস্তুত করার চেষ্টা করছি যা সকল পক্ষ অনুমোদন দেবে বলেও আশা করছি।’ কেন্দ্রটি বর্তমানে রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
গ্রোসি বলেন, ‘আমাদের অবশ্যই বিপর্যয় এড়াতে হবে। আমি একজন আশাবাদী মানুষ এবং আমি বিশ্বাস করি যে, এটি এড়ানো সম্ভব।’ তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে রাশিয়ার একটি সাঁজোয়া গাড়িতে করে পরমাণু কেন্দ্রটিতে পৌঁছান।
তবে তিনি পারমাণবিক কেন্দ্রের চারপাশে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়েও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়ে আশা প্রকাশ করেন যে রাশিয়া ও ইউক্রেন নিরাপত্তা নীতিতে একমত হবে।
তিনি আরো বলেন, কেন্দ্রটি পরিদর্শন করা ‘একেবারে প্রয়োজনীয়’ ছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat