×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৮
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের ছাড়তে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ফিফা আগেম যে ক্ষতিপূরণ দিতো আগামী ২০২৬ ও ২০৩০’র পরবর্তী দুই টুর্নামেন্টে তা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই দুই আসরের জন্য প্রতিটি ক্লাবকে ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে বলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ও ইউরোপীয়ান ক্লাব এসোসিয়েশন (ইসিএ) নিশ্চিত করেছে। 
আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে কোন খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে তবে তার জন্য ক্লাবগুলোকে রক্ষা করার দায়িত্ব ক্লাব বেনিফিট প্রোগামের। এই প্রোগ্রামের আওতায় জাতীয় দল থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যায়  সেগুলোর একটি সিংহভাগ শেয়ার ক্লাবের রাজস্বখাতে জমা হয়। 
এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এই খাতে প্রতিটি ক্লাবকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়েছিল। সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ইসিএ জেনারেল এ্যাসেম্বলিতে নতুন করে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হয়েছে। এ সম্পর্কে ইসিএ চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেছেন, ‘এই ধরনের যুগান্তকারী একটি চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই ধরনের এমওইউ বিশ্বব্যপীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ক্লাবগুলোর অবদানকে স্বীকৃতি প্রদান করবে। একইসাথে একটি বিষয় নিশ্চিত হবে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহনে ক্লাবগুলোর যাতে যথাযথ ভূমিকা বজায় থাকে।’
এর আগে এ মাসের শুরুতে ফিফা ঘোষনা দিয়েছে ২০২৫ সালের জুন থেকে প্রতি চার বছর অন্তর ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সাত দল নিয়ে প্রতি বছর এই টুর্ণামেন্ট আয়োজিত হয়ে আসছিল। 
একইসাথে ফিফা নতুন কাঠামোয় আন্তর্জাতিক ক্যালেন্ডারও ঘোষনা করেছে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন ইতোমধ্যেই এই ক্যালেন্ডার ইসিএ কর্তৃক অনুমোদিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat