×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রহমতউল্লাহ নামের সেই প্রযোজকের বিরুদ্ধে এবার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদাল।

সোমবার বেলা পৌনে একটার দিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ আদেশ দেন।

বেলা পৌনে ১২টার দিকে শাকিব খান ওই আদালতে মামলা করেন বলে জানান তার আইনজীবী তানভীর আহমেদ তনু।

এর আগে চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে এই প্রযোজকের বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে মামলা করেছেন শাকিব খান।

গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে হত্যার হুমকি ও চাঁদাদাবির অভিযোগে এই মামলা করা হয়। এরপর নায়ক শাকিব খান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান। তবে সেদিন মামলা দায়েরের সময় অতিবাহিত হওয়ায় তিনি মামলা করতে পারেননি।

এর আগে চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলায় রহমত উল্লাহর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন শাকিব খান। শাকিবের দাবি, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

এই প্রযোজক সিনেমাটির জন্য শাকিব খানের সঙ্গে কোনো ধরনের চুক্তিবদ্ধ হননি বলে জানিয়েছেন মূল প্রযোজক ভারটেক্স মিডিয়ার স্বত্ত্বাধিকারী জানে আলম। মূলত ভারটেক্সের সঙ্গে সহ প্রযোজক হিসেবে চুক্তিবদ্ধ রহমত উল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat