×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৩২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল রোববার বলেছেন, বেলারুশ রাশিয়ার পরমাণু অস্ত্র রাখলে ব্রাসেলস মিনস্কের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত রয়েছে। খবর এএফপি’র।
তিনি টুইটার বার্তায় বলেন, ‘বেলারুশের রাশিয়ার পরমাণু অস্ত্র রাখা দায়িত্বজ্ঞানহীন হবে এবং ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে তা হুমকি হয়ে দাঁড়াবে। বেলারুশ এখনো এটি বন্ধ করতে পারে এবং আর এটি তাদের পছন্দ। এ ব্যাপারে ইইউ আরো নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শনিবার ঘোষণা দেন যে বেলারুশে তার দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের একটি স্টেশন থাকবে।
পুতিন বলেন, এ মোতায়েন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের অনুরূপ। বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্ক এ ধরনের অস্ত্র সংরক্ষণ করে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় বিশেষজ্ঞরা এমনটা মনে করছেন যে রাশিয়ার যেকোন হামলায় সম্ভবত ছোট আকারের যুদ্ধাস্ত্র ব্যবহার করবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার পারমাণবিক অস্ত্র মোকাবেলার অংশ হিসেবে এটিকে একটি ‘কৌশল হিসেবে অভিহিত করা হয়।
শনিবার সম্প্রচার করা এক সাক্ষাতকারে পুতিন বলেন, বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে এ পদক্ষেপ ‘অস্বাভাবিক কিছু না।’ এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat