×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুদ্ধের মাঠে তুমুল লড়াই চলছে রাশিয়ার বিপক্ষে। ইউক্রেন এই যুদ্ধাবস্থা এক পাশে রেখে ফুটবল মাঠেও নামছে লড়াই করতে। ইউরোপিয়ান বাছাই পর্বে এবার তারা মুখোমুখি হয়েছে শক্তিশালী ইংল্যান্ডের।

তবে ফুটবল মাঠেও মোটামুটি বিধ্বস্ত হতে হয়েছে ইউক্রেনকে। ইংল্যান্ডের কাছে পরাজয় বরণ করতে হয়েছে ২-০ গোলের ব্যবধানে। এ নিয়ে ‘সি’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতলো ইংল্যান্ড।

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ইতালিকে ২-১ গোলে হারিয়েছিলো ইংল্যান্ড। ওই ম্যাচেই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন হ্যারি কেইন। এবার সেই গোলের ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি। ইউক্রেনের বিপক্ষে করলেন আরও এক গোল। এ নিয়ে ইংল্যান্ডের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ালো ৫৫টিতে।

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে প্রথমার্ধেই জয়ের আসল কাজটি শেষ করে ফেলে ইংল্যান্ড। ৩৭ মিনিটের সময় প্রথম গোল করেন হ্যারি কেইন। তিন মিনিট পর, ৪০তম মিনিটে দ্বিতীয় গোল করেন বুকায়ো সাকা।

৬ গজের বক্স থেকে দুর্দান্ত এক ভলিতে ইউক্রেনের জালে বল জড়ান কেইন। গোলরক্ষক আনাতোলি ট্রুবিন চেষ্টা করেছিলেন বলটি ঠেকাতে। পায়ে লাগলেও বল আটকাতে পারেননি তিনি। জড়িয়ে যায় জালে। তিন মিনিট পর বুকায়ো সাকা যে গোলটি করলেন, সেটিও ছিল দৃষ্টি নন্দন। বক্সের একেবারে কোন থেকে দারুণ এক শটে গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধে গিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ইউক্রেন। দারুণ কিছু আক্রমণও পরিচালনা করে তারা। কিন্তু গোল করার মত তেমন বড় কোনো আক্রমণ দেখা যায়নি তাদের কাছে থেকে।

কাতার বিশ্বকাপেও খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছিলো তারা। কিন্তু ওয়েলসের কাছে হেরে সেই স্বপ্ন ভেস্তে যায় তাদের। ওয়েম্বলিতে যুদ্ধের কারণে ইউক্রেনের কিছু উদ্বাস্তুদের জন্য ১০০০ টিকিট ডোনেট করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat