×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৩-১১
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জ্বালানি খাতের পাশাপাশি সমুদ্রবন্দর ও বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, তারা আমাদের সমুদ্র ও বিমান বন্দরে বিনিয়োগ করতে চায়। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’-এর ফাঁকে সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব ইতোমধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় একটি প্রকল্প শুরু করেছে এবং বাংলাদেশ মধ্যপ্রাচ্যের এই তেল সমৃদ্ধ দেশটিকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়েছে। মোমেন বলেন, সৌদি বাণিজ্যমন্ত্রী কাসাবি একজন করিতকর্মা ... তিনি (আল-কাসাবি) আমাকে বলেছেন, তারা এখানে (বাংলাদেশে) কাজ করতে চান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্থিতিশীল সরকার এবং এর বিনিয়োগবান্ধব নীতি বিবেচনায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।
আল-কাসাবি সৌদি আরবের জেনারেল অথরিটি অফ ফরেন ট্রেড-এর চেয়ারম্যান, তিনি গতকাল বিকেলে বিজনেস সামিটে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat