×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশের মঞ্চনাটকে সামগ্রিকভাবে নারীর মেধার মূল্যায়নে ৮ বিভাগের ৮ নারী অভিনয়শিল্পীকে সম্মাননা প্রদান করেছে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার। বুধবার সন্ধ্যায় মহিলা সমিতি মিলনায়তনে তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নাট্য সম্মাননা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি। পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করেন গুণী নাট্যব্যক্তিত্ব আলেয়া ফেরদৌসী । 
ঢাকা বিভাগ থেকে বটতলা থিয়েটারের কাজী রোকসানা রুমা, চট্টগ্রাম বিভাগ থেকে কালপুরুষ নাট্য সম্প্রদায়ের শুভ্রা বিশ্বাস, রাজশাহী বিভাগ থেকে সংশপ্তক থিয়েটারের নিভা সরকার পূর্ণিমা, খুলনা বিভাগ থেকে যশোর বিবর্তনের সাবিকুননাহার কাকলী, রংপুর বিভাগ থেকে দিনাজপুর নাট্য সমিতির রেনু আরা বেগম, বরিশাল বিভাগ থেকে শব্দাবলী গ্রুপ থিয়েটারের তন্দ্রা মল্লিক, সিলেট বিভাগ থেকে মনিপুরী থিয়েটারের জ্যোতি সিনহা এবং ময়মনসিংহ বিভাগ থেকে সাহিত্য সংসদ নাট্য প্রকল্প ও মুকুল ফৌজ সাংস্কৃতিক একাডেমির অভিনেত্রী আনোয়ারা সুলতানা পেয়েছেন তীর-কাঁচখেলা নাট্য সম্মাননা ২০২৩।
প্রধান অতিথির ব্ক্তব্যে মেহের আফরোজ চুমকি সম্মাননাপ্রাপ্ত নারী অভিনয়শিল্পীদের অভিনন্দন এবং তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নাট্য সম্মাননা ২০২৩ আয়োজনের জন্য কাঁচখেলা রেপার্টরি থিয়েটারকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর মেধা বিকাশে সহায়ক জেন্ডার বৈষম্যমুক্ত স্মার্ট বাংলাদেশে পরিণত হবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী। 
আলেয়া ফেরদৌসী ৮-১২ মার্চ ২০২৩ পর্যন্ত পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করে তাঁর বক্তব্যে আয়োজনের সাফল্য কামনা করে বলেন, মঞ্চনাটকে নারীর সম্পৃক্ততা আরও বাড়বে যদি এরকম মূল্যায়নের ধারাবাহিকতা বজায় থাকে। 
প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশের খ্যাতনামা পাঁচটি মঞ্চনাটকের দল নাটক পরিবেশন করবে। এদিন  বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেছেন বটতলা থিয়েটারের নাটক রাইজ এন্ড শাইন। উৎসবের অন্যান্য নাটকগুলো হচ্ছে দেশ নাটকের নিত্যপুরাণ, বাতিঘরের মাংকি ট্রায়াল, ঢাকা থিয়েটারের পঞ্চনারী আখ্যান ও থিয়েটার আর্ট। ইউনিটের আমেনা সুন্দরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তীর-কাঁচখেলা নাট্য সম্মাননা ২০২২ প্রাপ্ত নাট্যকার নাসরীন মুস্তাফা। সম্মাননা প্রাপ্ত্র  অভিনয়শিল্পীদের মধ্যে প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য রাখেন  শুভ্রা বিশ্বাস । ধন্যবাদ জ্ঞাপন করেন কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী অভিনেতা সায়েম সামাদ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat