×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 
গ্রেফতারকৃতরা হলেন, মো. ওয়াহিদুর রহমান, তার ভাই মো. মতিউর রহমান ও আ. মোতালেব মিন্টু। 
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপ-কমিশনার কেএন নিয়তি রায় বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নিয়ম না মেনে ভবন নির্মাণ, সুয়ারেজ লাইনের জায়গায় দোকান নির্মাণ ও নিয়মিত এসি পরিষ্কার না করাসহ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ভবন মালিক ওয়াহিদুর রহমান ও তার ভাই মতিউর রহমানকে গত ৭ মার্চ ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিকেল এলাকা থেকে মোতালেব মিন্টুকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত দায় থাকায় তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে ওয়াহিদুর রহমান ও মশিউর রহমান ভবনের মালিক, অপরজন আ. মোতালেব মিন্টু ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক। বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২২ জন মারা গেছেন। এর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পুলিশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat