×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৩
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, এ দুর্ঘটনায় ২ পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে।আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশার চালক আকবর হোসেন (৪০) ও যাত্রী মো. হাসান (৩০) প্রাণ হারিয়েছেন। আহতরা হলেন, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল, উপ-পরিদর্শক (এসআই) বাশার ও পথচারী সোহেল (৩৫)।
আকবর হোসেন ভোলা জেলার লালমোহন থানার আবুল কালামের পুত্র। তিনি যাত্রাবাড়ি থানার দক্ষিণ কুতুবখালি এলাকায় থাকতেন। হাসানের বিস্তারিত পরিচয় জানা যায়নি। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে একটি চলন্ত পিকআপ ভ্যান রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালক মো. আকবর হোসেন, যাত্রী মো.হাসান ও সোহেল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। পরে সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে হাসানেরও মৃত্যু হয়। সোহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ২ পুলিশ সদস্যকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হেেয়ছে।
পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগি পুলিশের হেফাজতে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচচু মিয়া জানান, ময়না তদন্তের জন্য দু’জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সড়ক পরিবহন আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat