×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বুধবার বলেছেন, দেশটিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য সম্ভবত ‘দু:খজনক মানবিক ত্রুটি’ দায়ী। দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। খবর এএফপি’র।
গ্রীসের মধ্যাঞ্চলীয় লারিসা শহরের কাছে মঙ্গলবার গভীর রাতে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে দ’ুটি বগি দুমড়ে মুচড়ে যায়। তৃতীয় একটি বগিতে আগুন ধরে যায়।
দমকল বিভাগ আরো জানায়, এ ঘটনায় এখনো ৫৭ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে ছয়জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে মিৎসোটাকিস বলেন, ‘সবকিছু দেখে মনে হচ্ছে, দুর্ঘটনাটি  মূলত একটি দু:খজনক মানবিক ত্রুটির কারণে হয়েছে।’
তিনি এটিকে গ্রীসের ইতিহাসে একটি নজিরবিহীন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে অভিহিত করেন যা ‘সম্পূর্ণভাবে’ তদন্ত করা হবে।
এদিকে ধ্বংসাবশেষ থেকে উঠে আসা এক উদ্ধার কর্মী বলেন, ‘আমি আমার জীবনে এ রকম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দেখিনি। এটা খুবই দু:খজনক ঘটনা। ট্রেন দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পরও আমরা বিভিন্ন জনের লাশ খুঁজে পেয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat