×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির আন্দোলনের মধ্যে জনগণের কোনো স্বার্থ নেই।  
আজ বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চ মাসের ঐতিহাসিক বীরত্বপূর্ণ ঘটনাবলীর স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  
হাসানুল হক ইনু বলেন, বিএনপি ১০ দফা, ২৭ দফা আন্দোলনের নামে পাকিস্তানপন্থীদের পুনরুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করতে চাইছে। বিএনপির আন্দোলনের মধ্যে জনগণের কোনো স্বার্থ নেই। বিএনপি আন্দোলন করে নির্বাচন বানচালের যতই চেষ্টা করুক না কেন, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের নামে সরকার উৎখাত করে রাষ্ট্র ও সংবিধান উলট-পালটের ভয়ংকর খেলায় মেতেছে।
জাসদ সভাপতি বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানপন্থী শক্তি কখনই বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ মেনে নেয়নি। পাকিস্তানপন্থীরা এখনও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের অস্তিত্বের ভিত্তিতে আঘাত করেই চলেছে। খুনী মোস্তাক, জিয়া, এরশাদের হাত ধরে পাকিস্তানপন্থীরা বাংলাদেশ রাষ্ট্রের আত্মা- সংবিধানকে কাটাছেড়া, রক্তাক্ত, ক্ষতবিক্ষত করেছিল। 
ইনু বলেন, ১৪ দলীয় জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আত্মাকে পুনরুদ্ধার এবং ক্ষতবিক্ষত রাষ্ট্রকে মেরামত করার সংগ্রাম চালাচ্ছে। 
আলোচনা সভায় জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল ও বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি ও রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি নুরুন্নবী, জাতীয় নারী জোটের নেত্রী উম্মে হাসান ঝলমল, জাতীয় কৃষক জোটের সভাপতি নুরুল আমিন কাউছার প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat