×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২৬
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর চুড়ান্ত পর্বের ব্লিডজ দাবায় তরুণদের প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় এবং তরুণীদের প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের নুশরাত জাহান আলো স্বর্ন পদক জয় করেছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঢাকা বিভাগের নীড় ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে স্বর্ন পদক জয় করেন। ওই ইভেন্টে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী বিভাগের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রৌপ্য এবং চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ শাকের উল্লাহ ব্রোঞ্জ পদক লাভ করেন।
তরুণীদের প্রতিযোগিতায় আলো ৭ খেলায় পূর্ন ৭ পয়েন্ট নিয়ে প্রথম হয়ে স্বর্ন পদক পান। পাঁচ পয়েন্ট নিয়ে ইভেন্টে রৌপ্যপদক পেয়েছেন একই বিভাগের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। রাজশাহী বিভাগে মাইশা মাহজাবিন তিশা ব্রোঞ্জ পদক লাভ করেন।
তরুণ ও তরুণী উভয় বিভাগে দেশের আটটি বিভাগের দুই জন করে প্রতিযোগি অংশ নিয়েছিল। ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat