×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২৫
  • ২৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সেমিনারে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ শনিবার সন্ধ্যায় তিনি কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেন।
বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত কর্মসূচির উদ্বোধন এবং বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় যোগ দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও অগ্রগতি নিয়েও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটি বিশ্বের বিভিন্ন দেশে প্রচারণা চালাবে। এর অংশ হিসাবে কলকাতায় এটির আয়োজন করেছে সংগঠনটি।
আগামীকাল ২৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে কলকাতার রোটারি সদন অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। একইসঙ্গে সেখানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
আলোচনা সভায় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়, সাবেক মন্ত্রী মদন মিত্র, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার, বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. রাধাকান্ত সরকার, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আনোয়ারুল হক ভূইয়া, আন্তঃদেশীয় সমন্বয়কারী অবনী কুমার ঘোষসহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বরেণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat