×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২৪
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি  ম্যাচের  সিরিজ খেলতে আজ ঢাকা পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।আজ সকাল আনুমানিক সাড়ে আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংলিশ ক্রিকেটাররা। বিমান বন্দরে তাদের অভ্যর্থনা জানায় বিসিবি কর্মকর্তারা। সেখান থেকে টিম বাসে করে হোটেলের উদ্দেশ্যে যাত্রা করে সফরকারী দলের সদস্যরা।
আগামী ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ- ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ। একই ভেন্যুতে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।  এরপর  ৬ মার্চ  সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের  জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
ওয়ানডে শেষে  ৯ মার্চ চট্টগ্রামের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি শুরু  করবে  বাংলাদেশ-ইংল্যান্ড।
সিরিজের বাকী ম্যাচ দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ মিরপুর  শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়য়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ।
বাংলাদেশ সফরে  ইংল্যান্ড দলের  নেতৃত্ব দেবেন জশ বাটলার। দলে রয়েছেন অভিজ্ঞ মঈন আলিসহ ডেভিড মালান, আদিল রশিদ ও মার্ক উড।  এ ছাড়া  রয়েছেন পেসার জোফরা আর্চারও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat