×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২২
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০০৫ সালে নেত্রকোনা উদীচীর কার্যালয়ে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্য ইউনুছ আলীর মৃত্যুদন্ড বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
ইউনুছ আলীর আপিল খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির  আপিল বিভাগ বেঞ্চ আজ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি বিচারিক আদালত এ ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুছ আলীর ফাঁসির রায় দেন।
তবে এ মামলার অপর আসামি সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর হওয়ায় এই দুজনকে অব্যাহতি দেয়া হয়েছে।
পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৪ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।
এর মধ্যে শুনানি শেষে ২০১৬ সালের ২৩ মার্চ সালাউদ্দিন সোহেলের আপিল খারিজ করে দিয়ে ফাঁসি বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় রিভিউ করেন পনির। সেটিও ২০১৬ সালের ১৪ নভেম্বর খারিজ হয়ে যায়। পরে আনুষ্ঠানিকতা শেষে ২০২১ সালের ১৫ জুলাই গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat