×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০২-২০
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রোমার হয়ে গোলের খাতা খুলেছেন ওলা সোলবাকেন। গতকাল অনুষ্টিত সিরি এ’ লিগের ম্যাচে তার গোলেই তলানিতে থাকা ভেরোনার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে রোমা। এই জয়ে  লিগে  পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে গেছে হোসে মরিনহোর দলটি।
গত জানুয়ারিতে রোমায় যোগ দেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড সোলবাকেন। কিন্তু দলে তাকে খুব একটা দেখা যায়নি। কিন্তু গতকাল প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ম্যাচে প্রথমার্ধের বিরতিতে যাবার মুহুর্তে (৪৫ মি.) তার নিচু শটের গোলটিই রোমাকে পুর্ন তিন পয়েন্ট এনে দিয়েছে।
খেলা শেষে ভক্তদের সমালোচনায় দু:খ প্রকাশ কোচ মরিনহো বলেন,‘ আমাদের মনোবল ছিল দুর্দান্ত। সেই সঙ্গে ভালো খেলার মাধ্যমে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সুযোগ সৃস্টি করতে পেরেছি। কঠিন পরিস্থিতিতে এমন খেলার পরও সমর্থকরা ছেলেদের কৃতিত্ব দিতে অনীহা প্রকাশ করায় আমি হতাশ। তারা হয়তো এটি বুঝে না, অথবা বুঝতে চায় না।’
ম্যাচের আগে অবশ্য মরিনহো বলেছিলেন , বাধ্য হয়েই তিনি সোলবাকেনকে দলে রেখেছেন। কারণ আগামী বৃহস্পতিবার সালজবার্গের বিপক্ষে ইউরোপা লিগের প্লে অফ ম্যাচের জন্য বিশ্রামে পাঠাতে হয়েছে দলের দুই গুরুত্বপুর্ন তারকা পাওলো দিবালা ও লরেঞ্জো পেলেগ্রিনিকে। এদিকে ফ্লুতে আক্রান্ত হয়েছেন দলের আরেক তারকা টামি আব্রাহাম।         
তবে ২৪ বছর বয়সি সোলবাকেন সাফল্যের সঙ্গেই রোমার সপ্তাহ শেষের ম্যাচটির ইতি টানতে   পেরেছেন। এই জয়ে গোল ব্যবধানে এসি মিলানকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান নিশ্চিত করেছে রোমা।
জয়টি স্থানীয় প্রতিপক্ষ ল্যাৎসিওকেও শীর্ষ চারের বাইরে পাঠিয়ে দিয়েছে রোমা। ল্যাৎসিওর সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান রচনা করেছে রোমা। সালেরনিতানায় অনুষ্ঠিত ম্যাচে সিরো ইমোবিলের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে এর আগে শীর্ষ চারে জায়গা পেয়েছিল ল্যাৎসিও।
এদিকে নতুন বছর দ্বিতীয় পরাজয়ের কারণে ভেরোনা নেমে গেছে অবনমন জোনের শেষ তিনে। যারা এখন দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে স্পেজিয়ার চেয়ে। আর স্পেজিয়া গতকাল ২-০ গোলে হেরে গেছে জুভেন্টাসের কাছে। তবে ঘুরে দাঁড়ানোর জন্য জুভদের বিপক্ষে তাদের লড়াকু মেজাজ সবার প্রশংসা কুড়িয়েছে।
গতকাল ল্যাৎসিওর হয়ে জোড়া গোলের সুবাদে নতুন এক ইতিহাসের পথে আরো একধাপ এগিয়ে গেছে ইমোবিল। সালেরনিতানার বিপক্ষে দুই গোল করায় তিনি পৌঁছে গেছেন সিরি এ’ লিগের সর্বকালের সর্বাধিক গোলদাতার তালিকার অস্টম স্থানে। এই নিয়ে ইতালির শীর্ষ এই লিগে ১৯১ গোল করেছেন ইমোবিল।   
 বর্তমানে ইনজুরির সঙ্গে লড়াই করছেন ৩২ বছর বয়সি ইমোবিল। তবে ইতালীয় কিংবদন্তী রবার্তো ব্যাজিও’র সর্বকালের সর্বোচ্চ গোলের  রেকর্ড স্পর্শ করতে   আরো ১৪ গোল করতে হবে ইমোবিলকে।
রোববার অনুষ্ঠিত সিরি এ লিগের অন্য ম্যাচে ফিওরেন্টিনা ১-১ গোলে ড্র করেছে এম্পোলির সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat