×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-১৭
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘ সুস্থ থাকতে দৌঁড়ের বিকল্প নেই’ স্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘সেইলর’ এর পৃষ্ঠপোষকতায় যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘সেইলর যশোর হাফ- ম্যারাথন ২০২৩’। যশোর রানার্স কমিউনিটির আয়োজনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় এ হাফ-ম্যারাথন। 
আজ শুক্রবার সকাল ৬.১০ মিনিটে যশোর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ থেকে দৌঁড় শুরু করে সেলফির মোড় হয়ে রানাররা আবার শুরুর প্রান্তে ফিরে আসেন। 
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে অনুষ্ঠিত এ হাফ ম্যারাথনে ২১, ১০ ও ৩ কিলোমিটার বিভাগে দেশী-বিদেশী মোট তিনশ নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। 
‘সেইলর যশোর হাফ ম্যারাথনে’ ২১কিলোমিটারে  পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মোঃ আমিনুর রহমান  এবং নারী বিভাগে প্রথম হয়েছেন জাপানের নাগরিক ইরিলিক ইকি।
১০কিলোমিটারে  পুরুষ বিভাগে প্রথম হয়েছেন মো. আলামিন। নারী বিভাগে প্রথম হয়েছেন জুবায়রা জাহানারা। 
এছাড়া সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে ৩ কিলোমিটার দূরত্ব বিভাগের একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়। 
সুস্থদেহ, সবল মনের জন্য দৌড় একটি জনপ্রিয় মাধ্যম। তাই দৌঁড়ের প্রতি সাধারন জনগণকে অনুপ্র্রাণিত করতে প্রতিবছর ‘সেইলর’ দেশের বিভিন্ন প্রান্তে ম্যারাথনের আয়োজন করে আসছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat