×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-১৬
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি। 
উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হয়েছে। তাদের প্রতীক দেয়া হয়েছে ‘সোনালী আঁশ’। দলটির নিবন্ধন নম্বর- ৪৫।
তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে ইসি। 
ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর- ১০৯৪৯/২০১৮ এর ২০১৮ সালের ৬ নভেম্বরের রায় ও আদেশ এবং আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর- ৩০২৪, ২০১৯ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩০২৩ অব ২০১৯ এর ওপর আপিল বিভাগের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ চেপ্টারের বিধান অনুযায়ী তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে। এই দলের জন্য সোনালী আজ প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং-০৪৫।’
এছাড়া প্রজ্ঞাপনে দলটির প্রধান কার্যালয় হিসেবে-৩৩ তোপখানা রোড, ১৫/সি (১৬তলা), পল্টন, ঢাকার ঠিকানা উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat