×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৪
  • ২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের (ডিকো)’ ২য় সাধারণ অধিবেশনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশ্যে  আজ  শনিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।
তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরকালে সেদেশের রাজধানী রিয়াদে তথ্য-প্রযুক্তি সংক্রান্ত ‘আন্তর্জাতিক সংস্থা ‘ডিকো’র সাধারণ অধিবেশনে যোগ দিবেন।
‘ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের’ সদর দপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে। আর রিয়াদের ফেয়ারমন্ট হোটেলে আগামীকাল রোববার এই সংস্থাটির ২য় সাধারণ অধিবেশন শুরু হবে। ৫ দিনব্যাপী এই অধিবেশন আগামী ৯ ফেব্রুয়ারি শেষ হবে।
ডিকো হচ্ছে, একটি বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা সংস্থা । ২০২০ সালে এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নিজস্ব ডিজিটাইজেশনের বিকাশ , বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে সমানভাবে অংশগ্রহণ এবং সহযোগিতা ও জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা এ সংস্থার মূল লক্ষ্য।
ডিকো’র প্রতিষ্ঠাকালিন সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, জর্ডান, কুয়েত,নাইজেরিয়া, ওমান,পাকিস্তান এবং সৌদি আরব । সম্প্রতি মরক্কো, জিবুতি, সাইপ্রাস এবং রুয়ান্ডা এ সংস্থার তালিকায় যুক্ত হয়েছে।
আজ শনিবার আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, সৌদি সফরকালে আইসিটি প্রতিমন্ত্রী সৌদি আরবের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ বিন আমের আলসওয়াহা, ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল মিসেস দীমা আল ইয়াহিয়া, বৈশ্বিক টেক কনফারেন্স লিপ’র সিইও ড. আব্দুল রহমান আল জাদায়ীর ও সৌদি আরবের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটির ইঞ্জিনিয়ার মাজেদ মোহাম্মাদর আলমাজিদ’র সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
আগামী ১০ফেব্রুয়ারি জুনাইদ আহমেদ পলকের দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat