×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৩
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীন শুক্রবার বলেছে, দীর্ঘ সময় বৈুিশ্বক মহামারির কারণে সীমান্ত বন্ধ থাকার পর কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয়তা এবং কোটা বাদ দেয়ায় আগামী সপ্তাহে হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে পুরো সীমানাজুড়ে পুনরায় ভ্রমনের সুবিধা উন্মুক্ত করবে।
আধা-স্বায়ত্তশাসিত শহর দ’ুটিই বেইজিংয়ের শূন্য-কোভিড কৌশলে প্রায় তিন বছর ধরে আটকে ছিল। এতে পরিবার বিভক্ত হয়ে পড়েছে, পর্যটন বন্ধ হয়ে গেছে এবং ব্যবসা-বাণিজ্য ধুকছে। 
হংকং এবং ম্যাকাও বিষয়ক স্টেট কাউন্সিল কার্যালয় শুক্রবার একথা জানিয়েছে।
৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে অবশিষ্ট সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। গ্রুপ ট্যুর পুনরায় শুরু শুরু হবে। 
বেইজিং আকস্মিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহরের পর জানুয়ারিতে হংকং এবং চীনের মূল ভূখন্ডের মধ্যে সীমান্ত জুড়ে সীমিত ভ্রমণ আবার শুরু হয়েছে।
প্রাথমিকভাবে প্রতিদিন মাত্র ৬০ হাজার লোককে সীমান্ত অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। তাদেরকে করোনা নেগেটিভ পিসিআর টেস্ট দেখাতে হয়েছে। 
হংকং আশা করছে, দর্শনার্থীদের আগমন পুনরায় বাড়বে। অর্থনীতি আবার চাঙ্গা হবে।
তবে হংকংয়ের নেতা জন লি বলেছেন, টিকাবিহীন বিদেশী ভ্রমণকারীদের হংকং থেকে পুনরায় ভ্রমণের অনুমতি দেওয়া হবে
তবে জন লি বলেছেন, সোমবারের আগ পর্যন্ত অ্যান্টিজেন টেস্ট প্রয়োজন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat