×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৫৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্র্যান্ড স্ল্যাম টেনিসকে বিদায় জানালেন ভারতীয় টেনিসের অগ্রদূত সানিয়া মির্জা। আজ ২২ বছর আগের সঙ্গী রোহান বোপান্নাকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে অংশগ্রহন শেষে  গ্র্যান্ড স্ল্যাম টেনিসকে বিদায় জানান তিনি। আগে থেকে প্রস্তুতি নিয়েই মেলবোর্ন পার্কে এসেছিলেন ভারতের সেরা টেনিস তারকা হিসেবে বিবেচিত ৩৬ বছর বয়সি মির্জা। ক্যারিয়ারের সর্বশেষ গ্র্যান্ড স্ল্যামে মির্জা-বোপান্না জুটি ৭-৬ (৭/২) ও ৬-২ গেমে হেরে যায়  ব্রাজিলের লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোস জুটির কাছে।
ম্যাচ পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা। এ সময় ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী (তিনবার ডাবলস ও তিনবার মিক্সড ডালস ) ভারতীয় টেনিসের রানী বলেন, ‘১৪ বছর বয়স থেকে রোহান আমার পার্টনার। আমরা জাতীয় চ্যাম্পিয়নশীপে  শিরোপা জয় করেছিলাম। দীর্ঘ ২২ বছর আগের কথা। তখন তার চেয়ে ভালো ব্যক্তির কথা আমি ভাবতে পারতাম না। সে আমার সেরা সঙ্গী এবং বন্ধুদের একজন। আজ তাকে সঙ্গী করে শেষ ম্যাচটি খেলে আমার ক্যারিয়ারের ইতি টানলাম।    
মির্জা বলেন,‘ গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ার থেকে অবসরের জন্য আমার কাছে এর চেয়ে বেশী উপযুক্ত ব্যক্তি বা স্থান আর হতে পারে না।’
পাকিস্তানের  ক্রিকেট দলের সাবেক  অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেছেন সানিয়া। তাদের ঘরে একটি ছেলেও রয়েছে। তার সামনে শেষ ম্যাচটি খেলতে পারাটা সানিয়ার জন্য ছিল দারুন ব্যাপার। মির্জা বলেন,‘ আমি কখনো ভাবতে পারিনি আমার সন্তানের সামনে একটি গ্র্যান্ড স্ল্যাম খেলতে পারব। সুতরাং আমার বাবা-মা এবং চার বছরের ছেলের সামনে ম্যাচটি ছিল সত্যিকার অর্থে বিশেষ কিছু।’
মির্জা ছিলেন প্রথম কোন ভারতীয় তারকা যিনি তার জন্মস্থান হায়দ্রাবাদে ২০০৫ সালে প্রথম ডব্লিউটিএ এককের শিরোপা জয় করেছিলেন। একই বছর তিনি ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছান এবং ২০০৭ সালে তিনি বিশ্বের শীর্ষ ৩০ নারী টেনিস তারকার তালিকায় স্থান পান।
তবে কব্জির ইনজুরির কারণে তিনি দ্বৈত ইভেন্টের দিকে মনোযোগ দেন এবং সুইস কিংবদন্তী মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে জয় করেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। আগামী মাসে দুবাইয়ে একটি টুর্নামেন্ট খেলে সব ধরনের টেনিসকেই বিদায় জানাবেন সানিয়া মির্জা। প্রায় এক যুগেরও বেশী সময় ধরে সেখানে বসবাস করছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে  একটি টেনিস একাডেমিও প্রতিষ্টা করেছেন সানিয়া মির্জা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat