×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২৬
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

একটি ইউরোপীয় দেশ ইউক্রেনকে ক্লাস্টার বোমা পাঠানোর প্রস্তাব করেছে। তারা মনে করে এই অস্ত্রের ব্যবহার যুদ্ধক্ষেত্রে তাদের সাহায্য করতে পারে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তার সরকার চালানের অনুমোদন দিয়েছে এবং জার্মানির কাছ থেকে অনুমতি চেয়েছে। তারা অস্ত্র তৈরির সঙ্গে জড়িত এবং ইউক্রেনে ট্যাংক পাঠানোর ব্যাপারে বিতর্ক শেষ করেছে।
জাতিসংঘের চুক্তিতে ক্লাস্টার বোমার ব্যবহার এবং স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে। এটি কয়েক ডজন ক্ষুদ্র বিস্ফোরক ছড়িয়ে দেয় এবং প্রায়ই সংঘাত শেষ হওয়ার অনেক পরও হুমকি হয়ে দাঁড়ায়।
রাশিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেনি এবং জাতিসংঘ গত বছর ইউক্রেন আক্রমণ করার পর থেকে জনবহুল এলাকায় মস্কোর ক্লাস্টার বোমা ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
ইউরোপীয় কর্মকর্তা যুক্তি দিয়েছে ক্লাস্টার ক্লাস্টার বোমাগুলো আরও উন্নত হয়েছে এবং ইউক্রেনকে সমর্থন করার জন্য পশ্চিমকে ‘এগিয়ে’ আসাতে হবে, যাতে রাশিয়ার অগ্রাসনের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারে।
ওয়াশিংটন সফররত এই কর্মকর্তা বলেন, ইউক্রেনীয়রা তাদের অনুরোধ করছে। এগুলো বৈধ অস্ত্র। জানমালের ক্ষতি এখন আর ততটা গুরুতর নয়, যা ১৯৪০ এবং ১৯৫০ এর দশকে এটি খুব বড় ছিল। বর্তমানে তুলনামূলকভাবে নিয়ন্ত্রণযোগ্য।
তিনি বলেন, ইউক্রেনকে যুদ্ধে জয়ী হতে হবে, এটাই লক্ষ্য। রুশরা এমন সব অস্ত্র ব্যবহার করছে যেগুলো ক্লাস্টার বোমার চেয়ে ১০০ গুণ বেশি মারাত্মক। 
এই কর্মকর্তা স্বীকার করেছেন জার্মানির সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে। জার্মানি এর আগে বুধবার ইউক্রেনে লেপার্ড-২ ট্যাঙ্ক সরবরাহের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত চালানের অনুমোদন দেয়।
ফরেন পলিসি ম্যাগাজিন এই মাসের শুরুতে রিপোর্ট করেছে যে তুরস্ক ইউক্রেনে ¯œায়ু যুদ্ধের যুগের ক্লাস্টার বোমা পাঠিয়েছে, যেগুলো ট্যাঙ্ক ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র তৈরি করেছিল। তবে তুরস্ক তা অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat