×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২৬
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র বুধবার ঘোষণা করেছে, তারা জার্মানির মতো ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করবে। কিয়েভ দীর্ঘ দিন থেকে এসব ট্যাংকের জন্য অনুরোধ করে আসছে। এসব ট্যাংকের সাহায্যে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন প্রতিহত করবে বলে আশা করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি গত কয়েক মাস ধরে ভারী ট্যাঙ্কের জন্য পশ্চিমাদের প্রতি অনুরোধ জানিয়ে আসছিল। একইসঙ্গে দ’ুটি দেশের ট্যাংক পাঠানেরা ঘোষণাকে স্বাগত জানিয়ে জেলেনস্কি তাদেরকে দ্রুত সরবরাহের করার আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যাংক সরবরাহের ঘোষণা দিয়ে তার মন্তব্যে বলেছেন, এম ১ আব্রামসের পাঠানোর লক্ষ্য হচ্ছে ‘ইউক্রেনকে ও ইউক্রেনের ভূখন্ড রক্ষা করতে সহায়তা করা। এটি রাশিয়ার জন্য কোন আক্রমণাত্মক হুমকি নয়,’ যদিও প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার ট্যাঙ্কগুলোকে হাতে ব্যবহারের উপযুক্ত নয় বলে উল্লেখ করেন। 
জার্মানি ট্যাংক পাঠাতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পর ওয়াশিংটনের প্রতিশ্রুতি এসেছে। ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে লিওপার্ড-২ ট্যাঙ্কের জন্য দীর্ঘ দিন অনুরোধ জানানোর পর ওয়াশিংটন এতে অনুমোদন দেয়।
জার্মান ট্যাঙ্কের আব্রামসগুলো বিদ্যমান স্টক থেকে সরাসরি নেওয়ার পরিবর্তে ইউক্রেনের সহায়তা তহবিল দিয়ে সংগ্রহ করা হবে। এর মানে হচ্ছে এসব ট্যাংক কয়েক মাসের মধ্যে যুদ্ধক্ষেত্রে আসছে না।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, পেন্টাগনের মতে যুক্তরাষ্ট্রের তালিকায় অতিরিক্ত আব্রামস ট্যাঙ্ক নেই।
অন্যান্য সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে সেগুলো নতুন কেনা বা অন্য দেশ থেকে এনে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এক মার্কিন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, ট্যাঙ্কগুলোর সরবরাহ কীভাবে আসবে তা এখনও নির্ধারণ করা হয়নি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat