×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২৫
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন সূর্য।
নারীদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা।
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন চারজন। সূর্যর সাথে লড়াইয়ে ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারন ও জিম্বাবুয়ের ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা।
২০২১ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর গেল বছরটা দুর্দান্ত কাটিয়েছেন সূর্যকুমার।  ২০২২ সালে ৩১ ম্যাচ খেলে  সর্বোচ্চ ১১৬৪ রান করেন এই ডান-হাতি ব্যাটার। টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক বর্ষ পঞ্জিকায় ১ হাজার রান  করেন ভারতীয় এ ব্যাটার। করেছেন  ৯টি হাফ-সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি । ইংল্যান্ডের বিপক্ষে নটিংহামে ৫৫ বলে ১১৭ ও মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ১১১ রানের দু’টি নান্দনিক ইনিংস খেলেন তিনি।
গেল বছর টি-টোয়েন্টিতে ৬৮টি ছক্কা মারেন সূর্য।  যা এক বর্ষপঞ্জিকায় সংক্ষিপ্ত ভার্সনে সর্বোচ্চ । তার ব্যাটিং গড় ছিলো প্রায় ৪৬ ও স্ট্রাইক রেট ছিলো ১৮৭।
গেল বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে নিজের সেরা রুপেই ছিলেন সূর্য। ৬ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩৯ রান করেন তিনি। গড় ছিল প্রায় ৬০ ও স্ট্রাইক রেট ছিল প্রায় ১৯০।
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পাওয়া  সূর্যকুমার বলেন, ‘এটি দারুন এক অনুভূতি। ব্যক্তিগতভাবে ২০২২ সালটা আমার জন্য দারুন কেটেছে। গেল বছর আমার কিছু ইনিংস আমি বেশ উপভোগ করেছি। যদি একটি ইনিংস বেছে নেয়া হয়, তাহলে আমি মনে করি সেরা ছিলো দেশের হয়ে প্রথম সেঞ্চুরি। কারন প্রথম সেঞ্চুরি সব সময়ই বিশেষ কিছু। আশা করছি, আরো অনেক ভাল  ইনিংস আসবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat