×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান এ্যাথলেট ও খেলোয়াড়দের খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ আয়োজন করেছে। ইতোমধ্যে গেমসের আন্ত:জেলা পর্ব অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়েছে।
আজ সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে চট্টগ্রাম আন্ত:জেলা পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিওএ মহাসচিব আরো বলেন, বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন, রানার্স-আপদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিয়োগিতা অনুষ্ঠিত হবে। এদের মধ্য থেকে বাছাইকৃতদের নিয়ে আমরা কাজ করবো। তাদেরকে দেশি-বিদেশি কোচের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের টার্গেট, দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে বাংলাদেশের একটি সম্মানজনক অবস্থান তৈরি করা।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, অলিম্পিক এসোসিয়শন চট্টগ্রামের সমন্বয়কারী লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন।
উল্লেখ্য, চট্টগ্রামে আন্ত:জেলা পর্বে ১৬ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে এথলেটিকস ও সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে হ্যান্ডবল (তরুণ), ১৭-১৯ জানুয়ারি ফেনীর ভাষা সৈনিক শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফুটবল (তরুণ ও তরুণী), ১৭-১৮ জানুয়ারি সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাবাডি (তরুণ ও তরুণী), ২০ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে তায়কোয়ানডো, ১৯-২০ জানুয়ারি বান্দরবান জেলা জিমনেসিয়ামে কারাতে, ১৯-২১ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে দাবা (তরুণ-তরুণী) এবং ২১-২২ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে ব্যাডমিন্টন (তরুণ-তরুণী) ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat