×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১৮
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে আজ ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নামে ১০ শয্যা বিশিষ্ট রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতালের উদ্বোধন করেন।
এ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান নুর-উর-রহমান, মহাসচিব কাজী শফিকুল আজম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের হেড অব ডেলিগেস্ আলী আকগুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নামে ১০ শয্যা বিশিষ্ট ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের’ নামকরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের অর্থায়নে ৩০ শতক জমির উপর প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে দ্বিতল এই হাসপাতালটি নির্মিত হয়েছে। এখানে মা ও শিশুদের সকল পরীক্ষা-নিরীক্ষা, গাইনি রোগের সেবা প্রদানসহ জরুরীভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হবে।
এজন্য দু’জন মেডিকেল অফিসার, দু’জন অভিজ্ঞ মিডওয়াইফ ও দু’জন নার্স নিয়োগ দেয়া হয়েছে। তারা হাসপাতালে আগত রোগীদের সেবা প্রদান করবেন।
এ উপলক্ষে রেড ক্রিসেন্ট হলিফ্যামিলি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. হুমায়ুন কবিরের নেতৃত্বে ২০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat