×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের জয় সিলিকন টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার বিকেলে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে এ শাখার যাত্রা উদ্বোধন করেন। শনিবার থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সিনেমা শিল্প তার মন্ত্রণালয়ের দায়িত্বাধীন তাই নতুন সিনেমা এবং সিনেমা হলের আত্মপ্রকাশ বিশেষ আনন্দের।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই ১৯৫৭ সালে দেশে সিনেমা শিল্পের গোড়াপত্তন। বঙ্গবন্ধুকন্যার আন্তরিকতায় সিনেমা শিল্প আবার প্রাণ ফিরে পেয়েছে। শিগগিরই আমাদের সিনেমা বিশ্বাঙ্গনে উন্নত স্থান করে নেবে।
আমাদের শিল্পী, পরিচালক, কুশলীরা আন্তর্জাতিক অঙ্গনেও অনেক পুরস্কৃত হয়েছেন এবং হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দুপুর ১টায় ‘হাওয়া’ সিনেমা দেখার জন্য সকাল ৯টা থেকে মানুষকে লাইনে দাঁড়াতে দেখে আমি বিস্মিত ও আনন্দিত হয়েছি। এ সময় স্টার সিনেপ্লেক্সের ১০০ সিনেপ্লেক্স স্থাপনের উদ্যোগের প্রশংসা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
অনুষ্ঠান শেষে ‘অ্যাভাটার : দ্যা ওয়ে অব ওয়াটার’ সিনেমাটি প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat