×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ১৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দু’জন নিহত ও দু’জন আহত হয়েছে। আজ শুক্রবার ভোরে শনির আখড়া দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সিএনজি চালক মো. মমিন মিয়া (৩৮) ও পলাশ শেখ (৪৮)। আহতরা হলো, মো. শাহ আলী (৩৬) ও মো. সুমন (৩৯)। পথচারীরা তাদের উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে যায়।
নিহত মো. মমিন মিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দয়াকান্দা গ্রামের দানেশ মিয়ার পুত্র। পলাশ শেখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার উড়পাড়া গ্রামের মজিবর শেখের পুত্র।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরে একটি সিএনজি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও ৩ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সিএনজি চালকসহ দু’জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচচু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat