×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১১
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদের পৃষ্টপোষক বিএনপি, এদের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে পারি না।
আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।  
সেতুমন্ত্রী বলেন, যারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে, তারা নাকি দেশ মেরামত করবে।দেশ মেরামত তো করেন শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা বাঁচবে না, গণতন্ত্রের বস্ত্রহরণ করবে। তাদের হাতে আমরা দেশকে ছেড়ে দিতে পারি না।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, খেলা হবে দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। যারা সহ¯্র জননীর বুক খালি করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। আপনারা ক্ষমতায় থাকতে যতটুক ধ্বংস করেছেন তা মেরামত করেছেন শেখ হাসিনা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একদিনে শতসেতু, শত রাস্তা কে উদ্বোধন করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা পারে, শেখ হাসিনাই পারবে। আসুন তার হাতকে শক্তিশালী করি।
১০ জানুয়ারি বিজয়ী বাংলাদেশের শুভ যাত্রা হয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের আরেক নাম শেখ মুজিবুর রহমান। এই জনপদ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। ইতিহাসের এই দিনে স্বাধীনতা অপূর্ণতা থেকে পূর্ণতা পেল।
বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে ইঙ্গিত করে তিনি বলেন, পল্টনে মোটামোটি একটা সমাবেশ হয়েছে। ১২ দলীয় জোট সমাবেশ করছে বিজয়নগরে সব মিলিয়ে ২৪ জন। সাত দলীয় জোট চেয়ার পেতে প্রেসক্লাবে বসেছে। মঞ্চে ২০ জন আর সামনে সাংবাদিকসহ ১৫ জন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ৫৪ দল এক হয়েছে। ৫৪ দল কি করবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টি বিরোধী রাজনৈতিক দল ৫৪টি ডিম পাড়বে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম ও আব্দুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আব্দুসু সবুর, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনিবাহী সদস্য সানজিদা খানম, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ,স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মিছবাউল মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat