×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১১
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীন জাপানী নাগরিকদের ভিসা বন্ধ করে দেয়ায় বুধবার টোকিও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে জাপান এ সিদ্ধান্ত পাল্টাতে চীনের কাছে দাবি জানিয়েছে।
খবর এএফপি’র।
এদিকে চীন মঙ্গলবার বলেছে, টোকিও ও সিউলের নেয়া পদক্ষেপের কারণে তারা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা প্রদান বন্ধ রাখবে।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, চীনের প্রতিশোধমূলক এই পদক্ষেপ দু:খজনক।
তিনি উল্লেখ করেন, জাপানের নেয়া পদক্ষেপ হলো চীনের মুল ভূখন্ড  ও ম্যাকাও থেকে ভ্রমণের আগে এবং অবতরণের পর ভ্রমণকারীদের কভিড-১৯ পরীক্ষা করাতে হবে। কিন্তু চীনা ভ্রমণকারীদের প্রবেশে বাধা নয়।
তিনি বলেন, আমরা কূটনৈতিক উপায়ে চীনের কাছে এর প্রতিবাদ এবং এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, চীনে করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। দেশটির সরকার করোনার বিরুদ্ধে ‘শূন্য নীতি’ ঘোষণা করেছিল। কিন্তু দেশের জনগণের প্রতিবাদ বিক্ষোভের মুখে চীনা কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিবর্তন করে। এর পর থেকেই দেশটিতে করোনা সংক্রমণ উর্ধ¦মুখী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat