×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১০
  • ২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ আশাবাদ ব্যক্ত করেছেন যে, জাপান এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে তাদের সহায়তা অব্যাহত রাখবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।বৈঠকালে তিনি মেট্রো রেল প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।পররাষ্ট্রমন্ত্রী জাপানকে বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ দেশ হিসেবে অভিহিত করেন।তারা বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বাংলাদেশে বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নে টোকিওর সহায়তা নিয়ে আলোচনা করেছেন।মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের মেয়াদে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat