×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-০৮
  • ৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো আকস্মিক সফরে ভেনিজুয়েলা এসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে বৈঠক করেছেন।
বছরের পর বছর ধরে কূটনৈতিক অচলাবস্থার পর এটি তাদের দ্বিতীয় মুখোমুখি বৈঠক। শনিবার উভয় নেতা কারাকাসের মিরাফ্লোরেস প্রেসিডেন্ট প্রাসাদে তিন ঘন্টাব্যাপী বৈঠক করেন।
দক্ষিণ আমেরিকার প্রতিবেশী এ দুদেশের অভিন্ন সীমান্ত খুলে দেয়ার কয়েকদিনের মধ্যে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হলো। মাদুরোর ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর সীমান্ত বন্ধ করে দেয়া হয়।
বৈঠক শেষে টুইটারে এক বার্তায় মাদুরো বলেছেন, আমাদের মধ্যে ব্যাপক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, ‘আমাদের অভিন্ন কাজের সুষ্পষ্ট উপায় রয়েছে যা বিভিন্ন ক্ষেত্রসহ উভয়দেশকে ইতিবাচক ফলাফল দিয়ে যাবে। ভেনিজুয়েলা ও কলম্বিয়ার ঐক্য দীর্ঘজীবী হোক’।
বৈঠক শেষে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো মাদুরোর সাথে হাত মেলান এবং সংবাদ মাধ্যমকে কিছু না বলেই প্রাসাদ ত্যাগ করেন।
গত আগস্টে পেট্রো কলম্বিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটি উভয়ের দ্বিতীয় সাক্ষাত। পেট্রো প্রেসিডেন্ট হওয়ার একমাস পর দুদেশর মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করা হয়।
পেট্রো সোমবার চিলিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। সেখানে তিনি আরেক বামপন্থী নেতা গ্যাব্রিয়েল বোরিকের সাথে বৈঠক করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat