×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-২১
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিয়ের পর থেকে কাজ নিয়ে তেমন আলোচনায় নেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। তবে তার হাতে রয়েছে ‘জি লে জারা’, ‘টাইগার থ্রি’ ও ‘মেরি ক্রিসমাস’-এর মতো আলোচিত এবং বিগ বাজেটের সিনেমা। ‘জি লে জারা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রিয়াঙ্কা ও আলিয়ার সঙ্গে পর্দায় আসবেন ক্যাটরিনা। যে কারণে শুরু থেকেই দর্শক কৌতুহলও বেশ রয়েছে।
সম্প্রতি সিনেমাটির নির্মাতা জানিয়েছেন আসছে বছরের শুরুতেই ফ্লোরে গড়াবে সিনেমাটি। এছাড়া আগামী বছরের দিওয়ালিতে পর্দায় আসকে ‘টাইগার থ্রি’।
সিনেমাটির মাধ্যমে আবারও সালমানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ক্যাটরিনাকে। তবে এমন সব আলোচনার বাইরে নিজের ব্যান্ড ও গুগল সার্চ নিয়ে শিরোনামে এলেন তিনি।
জানা গেছে, ২০২২ সালে গুগল সার্চে শীর্ষদের ভেতর জায়গা করে নিয়েছেন ক্যাট। গুগল সার্চে এশিয়ার সেরা দশের ভেতর চতুর্থ এবং ভারতীয় তারকাদের মাঝে প্রথম স্থানে আছেন এই নায়িকা।
এছাড়াও নিজের প্রসাধনী ব্র্যান্ড নিয়েও সফলতার দিন গুনছেন তিনি। চলতি বছর ক্যাটরিনা তার ব্যক্তিগত ব্র্যান্ডের একটি উল্লেখযোগ্য প্রসার ঘটিয়েছেন। তার পণ্যগুলো ১৬শ’র বেশি শহরে ডেলিভারি করা হচ্ছে। ভারতে সচেতন মেকআপ স্পেসে অগ্রণী কাজের জন্য বর্ষের উদ্যোক্তা হিসেবে স্বীকৃত হয়েছেন ক্যাটরিনা।
ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রামে এমন সুখবরে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘জীবনের সেরা প্রাপ্তি। এক বছরে দুই অর্জন! সবার প্রতি কৃতজ্ঞতা পাশে থাকার জন্য।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat