×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটক আট জঙ্গিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ড শেষে আট আসামিকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, আরাফাত রহমান ওরফে শামস, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের, সবুর ওরফে সাদ, ওমর ফারুক, মীর ফরিদুল হক ও মোহাম্মদ হানিফ।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক মুহাম্মদ মুসাদ্দিমুল হক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
এরআগে গত ১৫ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার মামলায় আদালত তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, এ মামলায় গ্রেফতারকৃত এজাহারভূক্ত আসামি জাকির হোসেন ওরফে ইব্রাহিমকে গত ১৭ নভেম্বর দু’দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে জানায়, আনসার আল ইসলামের মাস্টারমাইন্ড খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, আব্দুস সবুরসহ আরও ২০ থেকে ২৫ জন সদস্য পুরো সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। তারা গোপন অ্যাপস ব্যবহারের মাধ্যমে জেলখানা থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর এ সংগঠনের জঙ্গি সদস্যরা আদালত প্রাঙ্গণ থেকে দু’আসামিকে ছিনতাই করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat